জিন্দেগি কি চাহাত ও অন্ধের আলো — একটি রুহানিয়াতময় কবিতা
জিন্দেগিকি হার চাহাত কো
তু চাহনে ওয়ালা ছে মিলা দে
মালুম পার জায়েগা কিসকি চাহাত ক্যিয়া,
অর কিসনে চাহনেওয়ালা হে!
এক অন্ধের পথ হাটার পথ তো সব সময়ই বন্ধ।
অন্ধ হয়েছে যে আলোর গমন;পথ হারিয়েছে,তাই সে অন্ধ!
তবুও যে পথ হেটে যায় অন্ধ জ্বালিয়ে প্রদীপ আলো,অন্তরের মধ্য।
কে দেয় আলো অন্ধের বুকে!?
কে নিভিয়েছে তার নন্দিত আলো?
কিসে তোমার দৃষ্টি নন্দন?
কিসে হয়েছ তুমি অন্ধ!?
অন্ধের ঘরেই তো আলোর বাস;
যে নন্দিত করেছে জাগ্রত নয়ন,তারই ঘরে যে তোমার বাস!
আমি চির জাগ্রত আলো অন্ধ করেছি তোমায়,
আমার বুকের পবিত্র আলো তোমার হিয়ায় হিয়ায়!
আমি তো তারই ঘরে করি বাস!
আমি তো নন্দিত নরকে তোমারই স্বর্গবাস!
আমি তো পবিত্রতার সমাবেশে একদল জংলি কবুতরের বাস!
আমি তো শুভ্র কবুতর হয়ে ঘুরে বেড়াই তোমারই আশপাশ!
আর তুমি দৃষ্টি নন্দিত কবুতর হয়ে সমাচার করো আমার আশপাশ...!!
জিন্দেগিকি হার চাহাত কো
তু চাহনে ওয়ালা ছে মিলা দে
মালুম পার জায়েগা কিসকি চাহাত ক্যিয়া,
অর কিসনে চাহনেওয়ালা হে!
#চাহাত
✍️ লেখক: ফকির | The Digital Fakir
❝ এই কবিতাটি যদি আপনার অন্তরে আলো জ্বালায়, তাহলে শেয়ার করে দিন সেই হৃদয়ের সঙ্গে, যে এখনও অন্ধকারে। ❞

Comments
Post a Comment